techbangla.net: স্বাগতম

Jump to content

স্বাগতম

সবাইকে স্বাগতম টেকবাংলায়। অল্প কিছুদিন আগেই আমাদের যাত্রা শুরু। হয়ত পূর্বের টপিক থেকে পড়েছেন যে মুলত প্রযুক্তিগত সংবাদ, বিভিন্ন খবরাখবর নিয়েই আমাদের সাইট সাজানো হবে। আমাদের ইতিহাস বলতে এখনো তেমন একটা কিছু তৈরি হয়নি। তবে আপনাদের আমাদের পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে কিছু বলতে পারি।

আমাদের উদ্দেশ্য আকাশছোঁয়া কিছুই নয়। কেবল বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রযুক্তির সংবাদ, বর্তমান বিশ্ব কতটা এগিয়ে চলেছে এবং এই দৌড়ে আমরা কোথায়, আপনাদের বিভিন্নরুপ সাহায্য সহযোগিতা করাই আমাদের মুল উদ্দেশ্য। কম্পিউটারে বাংলার বেশি করে প্রচলন করা, বাংলা সফটওয়্যার সমুহ, ফন্ট ইত্যাদির ব্যাবহারে উদ্বুব্ধ করা, বাংলায় সাইট তৈরি, অনুবাদ ইত্যাদি বিষয় নিয়েই টেকবাংলা সাজানো হচ্ছে এবং এই ধারাতেই আমারা এগিয়ে যাব। এ ব্যাপারে আমরা আশা করছি আপনাদের মধ্য থেকে কেউ কেউ সহানুভুতির হাত বাড়াবেন। আপনাদের কাছ থেকে আমরা কেবল শুধু একটাই চাওয়া, তা হল যদ্দুর সম্ভব আপনার পরিচিতজনদের কাছে আমাদের সাইটের কথা জানাবেন। আপনি নিজেও নিবন্ধীত হয়ে যথাসম্ভব নিয়মিতভাবে পোস্ট করবেন।

এ মুহুর্তে আমরা সাইটের বঙ্গানুবাদ করছি। এখনি কিছু কিছু জায়গায় বাংলা'র ব্যাবহার দেখতে পাবেন। আগামি কিছুদিনের মধ্যেই এ কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি।

সবাইকে ধন্যবাদ।