Posted 27 January 2009 - 02:15 AM
ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে অপরিচিত কম্পিউটার ব্যবহারকারী নেই বললেই চলে। এমনকি যারা এখন অন্য প্লাটফর্মেও আছেন, তাঁরাও হয়ত এক সময় ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেছিলেন। দীর্ঘদিন ধরে কোন প্রতিদ্বন্দী না থাকার কারনে একচেটিয়া রাজত্ব করেছে ইন্টারনেট এক্সপ্লোরার, কিন্তু বর্তমানে ওপেরা ব্রাউজার, ফায়ারফক্স, গুগল ক্রোম, এপল সাফারী এবং আরো নানান ধরনের ব্রাউজার এই রাজত্বে কিছুটা হলেও ফাটল ধরিয়েছে। এই প্রথম এর দখল ৭০% এর নিচে নেমে আসে। তাই একে ধরে রাখতে এবং বৃদ্ধি করতে মাইক্রোসফট বের করছে ইন্টারনেট এক্সপ্লোরার ৮। আজি এর রিলিজ ক্যন্ডিডেট ভার্সন বেরিয়েছে। মানে আর কিছুদিন পরেই পুরো ভার্সন বের হতে যাচ্ছে। ধারনা করা হচ্ছে ফাইনাল ভার্সনের সাথে এর তেমন কোন একটা তফাত থাকবেনা। ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর আলোচনা নিয়ে নতুন একটি থ্রেড খোলা হবে। লিঙ্ক যথাসময়ে এই থ্রেড এ দেয়া হবে। ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ডাউনলোড - http://www.microsoft...ta/default.aspx